About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006

Monday, August 16, 2021

কবুতর,কবুতরের ডিম ও বাচ্চা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

কবুতরের ডিমঃ- 
 ১। কবুতর সাধারণত ৫ মাস বয়সে প্রথমবার ডিম দেয়। সর্বচ্চ ৭ মাস সময় নিতে পারে। 
 ২। কবুতর সাধারণত ৪৮ ঘন্টার ব্যাবধানে দুইটি ডিম দিয়ে থাকে।এবং ৪০-৫০ দিনের ব্যবধানে আবার নতুন ডিম দেয়। 
 ৩। কবুতর সাধারণত বিকেলে বা সন্ধ্যার পর ডিম দেয়। 
 ৪। সাধারণত ৪ থেকে ৫ দিনে ডিম জমতে শুরু করে। 
 ৫। প্রথম ডিম দেয়ার পর মা কবুতর ওই ডিমের উপর দাঁড়িয়ে থাকে অর্থাৎ ডিমে তাপ দেয় না। এতে আপনি বুঝবেন কবুতরটি দ্বিতীয় ডিম দিবে। 
 ৬। মাঝে মাঝে কবুতর তিনটি ডিমও দিয়ে থাকে। তবে তৃতীয় ডিমটি প্রথম দুটি ডিমের তুলনায় ছোট হয়। 
 ৭। কবুতরের একটা ডিমের গড় ওজন ১৪ - ১৫ গ্রাম হয়ে থাকে। 
 ৮। ডিম দেয়ার পর নরমালি মা ও বাবা কবুতর পালাবদল করে ডিমে তা দেয়। 
 ৯। কবুতরের ডিম সাধারণত ১৭ -১৯ দিনে ফুটে। 
 ১০। কবুতরের ডিম যদি গরম পানিতে সিদ্ধ করা হয় তবে তা কাঁচের মত সচ্ছ দেখায়। 
 ১১। ডিম ধরলে বাচ্চা হবে না এটা একটা কুসংস্কার।
কবুতরের বাচ্চাঃ-
 ১। সাধারণত কবুতর ডিম দেবার ১৭-১৯ তম দিনে ডিম থেকে বাচ্চা বের হয়।
 ২। ১ দিন বয়সের কবুতরের বাচ্ছার ওজন গড়ে ১২/১৩ গ্রাম হয়। 
 ৩। সাধারণত বাচ্চা ফোঁটার ৪ থেকে ৫ দিনে বাচ্চার চোখ খোলে। 
 ৪। কবুতরের বাচ্চার পরিপূর্ণ হতে ২৬ থেকে ২৮ দিন সময় লাগে। এবং নিজে নিজে খেতে পারে। 
 ৫। কবুতরের বাচ্চা ফোঁটার প্রথম ৪-৫ দিন শুধু এক ধরনের দুধ খেয়ে বেঁচে থাকে, একে পিজন মিল্ক বা ক্রপ মিল্ক বলে। এবং এটি ৭ দিন পযন্ত চলে। 
 ৬। কবুতরের বাচ্চা উড়া শিখতে ২৫- ৩০ দিন সময় লাগে।

No comments:

Post a Comment

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...