About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006
Showing posts with label UNIQUE LOFT CHITTAGONG. Show all posts
Showing posts with label UNIQUE LOFT CHITTAGONG. Show all posts

Monday, August 30, 2021

সময়ের সাথে সাথে ঔষধ নির্ভরতা

 সময়ের সাথে সাথে কবুতর পালনে ঔষধ নির্ভর হয়ে পড়ছি আমরা।

একটা সময় ছিলো যখন শুধুমাত্র ৩ টা মেডিসিনে সব সমস্যার সমাধান খুজে নিতাম।

 

টাইনিসলঃ কবুতরের খাবারে অরুচি, হাড় বের হয়ে যাওয়া,প্রোডাকশন স্লো হয়ে যাওয়া রোধে ব্যবহার করতাম।হিউম্যান মাল্টিভিটামিন। ১৮-২০ টাকা নিতো সম্ভবত এক বোতল ২০০৬-৭ এর দিকে।এখন বাজারে আছে কিনা জানা নেই।

 

রেনামাইসিনঃ কবুতর ঝিম ধরে থাকা,চুনা পায়খানা, সবুজ পায়খানা সব কিছুর জন্যেই এটা এপ্লাই করতাম।ফলাফলও খুব ভালো পেতাম।এখনও এটা বাজারে পাওয়া যায়।তবে কাজ আগের মত করে না।হয়ত কবুতর গুলোই দিন দিন রেসিষ্ট্যান্ট হয়ে পড়ছে,অথবা মেডিসিন মুডিফাই করা হয়েছে।সঠিকটা জানা নেই।

 

সুপরাফেন ড্রপঃ কবুতরের চোখে পানি আসলে এটা দিতাম সকাল বিকাল ১ ফোটা করে।যেহেতু ছেড়ে পালতাম তাই সকাল বিকাল ছাড়া কবুতর ধরা সম্ভ হতোনা।এটাও ১৮-২০ টাকা নিতো।হিউম্যান ড্রপ।চোখের পানি নিরাময়ে খুব কার্যকরী ছিলো।


 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

কবুতরের বাচ্চার হ্যান্ড ফিডিং/ক্রপ মিল্ক কৃত্রিম ভাবে বানানোর পদ্ধতি


কবুতরের বাচ্চাকে হ্যান্ড ফিডিং/ক্রপ মিল্ক কৃত্রিম ভাবে বানানোর পদ্ধতি।

 

হ্যান্ড ফিডিং নিয়ে সবার মধ্যে একটা কৌতুহল কাজ করে। বিশেষ করে আমাদের মতো যারা নতুন পালক তাদের জন্য এ বিষয়টি জানা খুবই জরুরী। কবুতর পালনে সবচাইতে জটিল এবং ক্লান্তিকর পরিশ্রমের বিষয় এই হ্যান্ড ফিডিং। সাধারণত বা্চ্চা ফোটার প্রথম সপ্তাহে কবুতর শুধু ক্রপ মিল্ক (কবুতরের খাদ্য তলিতে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হওয়া এক প্রকার দুধ যাকে পিজিয়ন মিল্কও বলে) খাইয়ে বাচ্ছা লালন পালন করে। এবং অষ্টমতম দিন হতে ক্রপ মিল্কের সাথে কবুতরের খাবার মিশিয়ে খাবার সরবরাহ করে এতে বাচ্চা সঠিক ও সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে। অনেক সময় দেখা যায়, বিভিন্ন কারণে বাবা মা কবুতরের বাচ্চাকে ক্রপ মিল্ক খাওয়াতে পারে না, যার কারণে একটা বাচ্চা ছোট এবং অন্য বাচ্ছা বড় হয়। এবং ক্রপ মিল্কের অভাবে কবুতরের বাচ্ছাকে বাঁচাতে পারি না। ঠিক এই সময়ে একজন কবুতর প্রেমি ভাই রা সবচাইতে বেশি কষ্ট পেয়ে থাকেন। আজ আমি আমার নিজস্ব জ্ঞান এবং ইন্টারনেট ঘাটাঘাটি করে যে তথ্য পেয়েছি তা আপনাদের বুঝানোর চেষ্টা করবো কিভাবে ক্রপ মিল্ক তৈরি করতে হয়। আমি আপনাদের ক্রপ মিল্ক (১নং) এবং হ্যান্ড ফিডিং  এর বিষয়ে ২টি পদ্ধতি বলবো। চলুন পদ্ধতিগুলো সর্ম্পকে জেনে নেয়া যাক।

 

পদ্ধতি নং-1 (ক্রপ মিল্ক)

 

এই পদ্ধতিটি কবুতর বিষয়ক বিশেষজ্ঞ গন দ্বারা বহু বছর পূবে আবিষ্কৃত ‘mac milk’ বা ”Crop Milk Replacer Recipe” নামে বহুল প্রচিলিত একটি পদ্ধতি।

 

উপকরণ: 

1. 71 গ্রাম সমপরিমাণ স্ট্রেইন মুরগির বাচ্চার খাবার।

2. খুব ভালোভাবে সেদ্ধ করা মুরগির ডিমের কুসম (16.6 গ্রাম)

3. 1 টেবিল চামচ কম ফ্যাট যুক্ত দই। (15.3 গ্রাম)

4. ¼ চা চামচ ভুট্টার তেল (Corn oil) 1.13 গ্রাম

5. 247.6 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট।

6. 2 ফোটা Cod-lliver oil 

7. E-cap (Vitamin E) ক্যাপসুল এর ভেতরের তেল এক ফোঁটা। যেভাবে ব্যবহার করবেন, একটা E-cap  এর মুখ কেটে সেখান থেকে 1 ফোটা তেল নিতে হবে আর সাথে 10 ফোটা Corn oil মিক্স করে নিতে হবে। সেখান থেকে 1 ফোটা তেল যোগ করবেন। ডাইরেক্ট E-cap দেওয়া যাবে না। এভাবে পাতলা করে নিতে হবে। 

8. Cap-B complex -25MG. ক্যাপসুল খুলে এর ভেতরের পাউডার খুব অল্প পরিমাণ পাউডার নিতে হবে। 

9. দুই-তিন ফোটা লেবুর রস।

10. 2 ফোটা আদার রস

 

যেভাবে মিশ্রণ তৈরি করবেন:

সকল উপাদান একত্রে মিক্স করে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতে হবে। এবার এই মিশ্রনটি 30 মিনিট রুমের সাধারণ তাপমাত্রাতেই রেখে দিতে হবে। এবার হালকা কুসুম গরম করে নিয়ে মিশ্রণটি একটি সিরিন্জে (সিরিঞ্জের মাথায় পাতলা রাবার এর পাইপ থাকতে হবে) নিয়ে একটু সময় অন্তর অন্তর বাচ্চার ওজন অনুসারে পরিবেশন করুন। আট দিন বয়স হলে এই মিশ্রণের সাথে হালকা অন্য খাবার মিশিয়ে 14 দিন পর্যন্ত দিবেন। 

 

উপরে বলা পদ্ধতিটি আমার কাছে সহজ মনে হয় না। এবং এই Cord liver oil, Corn Oil সহজ লভ্যও না সব জায়গায়। তাই ঝামেলা না করে  আমি আমার মতো করে দুটি পদ্ধতি তৈরি করে নিয়েছি। যা আপনাদের সাথে শেয়ার করবো। 

 

পদ্ধতি-2:

উপকরণ: 

1. 500 গ্রাম ভুট্টা

2. 500 গ্রাম গম

3. 250 গ্রাম চাল

4. 250 গ্রাম ডাবলি

5. 250 গ্রাম ছোলা

6. ভিটামিন ই (লিকুইড)

7. ভিটামিন বি-কমপ্লেক্স (লিকুইড)

8. ক্যালপ্লেক্স (লিকুইড)

9. লেবু

10. আদার রস

উপরের 1-5 আইটেম গুলো এনে ধুয়ে শুকিয়ে মিক্স করে ভাঙানোর দোকানে নিয়ে ভাঙ্গিয়ে গুড়ো পাউডার বানিয়ে নিবেন।

এবার এই মিশ্রন থেকে পরিমাণমতো নিয়ে মিশ্রন নিয়ে (বাচ্চার সংখ্যার অনুপাতে) তার সাথে পানি মিক্স করে চুলায় জ্বাল দিবেন। সুজির মতোন পাতলা হবে। মিশ্রণটি ঠান্ডা হলে তার সাথে একটি আধা সিদ্ধ ডিমের কুসুম (পরিমাণ অনুযায়ী) মিক্স করবেন। মিশ্রনের পরিমাণ বুঝে ভিটামিন ই, ভিটামিন বি-কমপ্লেক্স., ক্যালপ্লেক্স 1/2 ফোঁটা, 2 ফোটা লেবুর রস এবং 2 ফোঁটা আদার রস মিশিয়ে হালকা কুসুম গরম থাকা অবস্থায় 1-7 দিনের বাচ্চাকে তার সাইজ ও ওজন অনুসারে সিরিঞ্জ (সিরিঞ্জের মাথায় পাতলা রাবার এর পাইপ থাকতে হবে) দিয়ে কমপক্ষে 3/4  ঘন্টা পর পর বাচ্চাদের খাইয়ে দিবেন। 

 

পদ্ধতি নং-3:

পদ্ধতি নং 2 এর 1-5 আইটেম গুলো ভাঙানোর পর পরিমাণমতো মিশ্রণ নিয়ে চুলায় জ্বাল করে পাতলা সুজির মতোন বানিয়ে ঠান্ডা করবেন। পরিমাণ মতো মিশ্রন নিয়ে তার সাথে মানুষের বাচ্চাদের খাওয়ানোর গুড়ো দু্ধ পরিমাণ মতো (যদি 50 এমএল মিশ্রন তৈরি করেন তাহলে তার সাথে 1 চামচের অর্ধেক গুড়ো দুধ মিক্স করে (একদম মিহি করে নিবেন) কবুতরের বাচ্চাকে খাইয়ে দিবেন উপরে বলা নিয়ম অনুসারে। 

 

উপরে বলা পদ্ধতিগুলো শুধু মাত্র 1-7 দিনের বাচ্চাদের জন্য। নিচে বয়স অনুযায়ী হ্যান্ড ফিডিং এর সিস্টেম বলা হলো।

 

8-14 দিন বয়স পর্যন্ত কবুতরের বাচ্চাকে 4 ঘন্টা পরপর 15 মিলি ক্রপ মিল্কের সাথে ১৫/২০ টা করে শস্য দানা দিবেন। যেমন: ৮ পিছ ছোট সাইজের ডাবলি+৮ পিছ ছোলা+ ৪/৫পিছ পপকন) । শস্যদানা দেওয়ার ক্ষেত্রে শস্য দানা গুলো পানিতে ভিজিয়ে রেখে নরম করে দেয়া ভালো । এতে বাচ্চা দ্রুত হজম করতে পারে। যখনই বাচ্চার পেট খালি থাকবে তখনই খাবার দিতে হবে।

 

14-21 দিনের বাচ্চাকে 6/8 ঘন্টা পরপর ৪০/৫০টি শস্য দানা এবং 15 মিলি পানি খাওয়ান। যেমন: ২০ পিস ছোট ডাবলি+১০ পিস ছোলা + ১০ পিস পপকন। পানির সাথে 1/2 দিন পরপর 1 সিসি ক্যালপ্লেক্স ও 1সিসি বি-কমপ্লেক্স খাওয়ান। 

 

আমার মর্ডান ব্লন্ডির বাচ্চাকে দ্বিতীয়  এবং তৃতীয় পদ্ধতিতে হ্যান্ড ফিডিং করাই ( আমার নিজস্ব সময়ের উপর ডিপেন্ড করে পদ্ধতি পরিবর্তিত হয়)। অনেকে মেসেজ, কমেন্ট এর মাধ্যমে জানতে চান কিভাবে, কেমনে কি! তাই আজ পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম মাত্র। কে, কোন ভাবে, কিভাবে ফলো করবেন তা একমাত্র আপনার নিজস্ব সিদ্ধান্ত। আমি এইভাবেই ফলো করি এবং আলহামদুলিল্লাহ আমার কবুতর ভালো আছে। 

 

ধন্যবাদ।

collected from Atahar Javed

Saturday, August 28, 2021

কবুতরের ব্রীড ডেভেলপমেন্ট

পিজিয়ন সেক্টরে নতুনরা প্রথমের যে ভুলগুলো করে তার একটি হচ্ছে যে ব্রীডই পছন্দ হয় সেটাই কালেক্ট করে বসে। অভিজ্ঞতা অর্জনের আগে এটা করা অনুচিত। 

যেকোনো একটি ব্রীড সিলেক্ট করে কালার এবং কোয়ালিটির উপর কাজ করে তার জাত উন্নয়নের দিকে মনোনিবেশ করা প্রয়োজন। এতে হয়ত সেক্টরে সেট হতে অনেকটা সময় লাগবে।কিন্তু এই ধরণের কর্মকান্ড ভবিষ্যতে দেশের কবুতর বিদেশে রপ্তানির পথ সুগম করবে ইনশা"আল্লাহ।

পাশাপাশি কিছু অলটাইম হিট ব্রীড (যেগুলোর চাহিদা সবসময়ই কম বেশ থাকে) রাখতে পারেন।
যেমনঃ ফ্যানটেল,শাটিন,হোমার।
এই ব্রীড গুলোর বেবি সেল করে লফটের খরচ তোলার টার্গেট রাখতে হবে।


রিং ভক্তি বাদ দিয়ে অনলাইনে সিলেক্টিভ ব্রীডের ষ্টান্ডার্ড নিয়ে ষ্টাডি করে ভালো কোয়ালিটির (হোক তা রিং সহ বা রিং ছাড়া) কবুতর কালেকশন করুন।ইনশা'আল্লাহ সফলতা আসবেই।




 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

Thursday, August 26, 2021

কবুতরের যত্নে আপেল সিডার ভিনেগার

 আলহামদুলিল্লাহ। আপেল সিডার ভিনেগার ব্যবহারের উসিলায় আমার লফটে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম।মাসে টানা ৬ দিন লিটারে ৫ মিলি করে মিশিয়ে ব্যবহার করেছি আমি।আর কেনার সময় অবশ্যই Brag এর raw,unfiltered, with the mother,unpasteurized টা নিবেন।

 

১. কিছু কবুতরের হজমে সমস্যা দেখা যাচ্ছিলো।আলহামদুলিল্লাহ তারা এখন পুরোপুরি ফিট।

২. কবুতরের খাবারের রুচি বৃদ্ধি পেয়েছে।

৩. গত ৪ মাস স্যালমোনেলার কোর্স না করানোয় কিছু কবুতরের ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছিলাম।আপেল সিডার ভিনেগার স্যালমোনেলা/ইকোলির বিরুদ্ধে খুব ভালো কাজ করায় আশা করা যায় এই সমস্যা থেকে মুক্তি মিলেছে আলহামদুলিল্লাহ। 

৪. এটা শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে।এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।এক কথায় প্রোবায়োটিক।

৫. লিভার টনিক হিসেবে কাজ করে

৬. ফাঙ্গাস জনিক রোগ (যেমন কবুতরের মুখের ক্যাঙ্কার) থেকে সুরক্ষা দেয়।

 

আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার কবুতর গুলো প্রাণচঞ্চল থাকবে যেটা আমার সচক্ষে দেখা।

এটা ব্যবহারের ফলে আপনার মাসিক চার্টে আর হেমিকো পি এইচ এবং লিভার টনিক ব্যবহারের প্রয়োজন হবেনা।

দামঃ ৯০০ মিঃ লিঃ বোতল ৭৫০ টাকা দিয়ে কিনেছি। আমি।দামটা শুনতে বেশি মনে হলেও এর কার্যকারীতার কাছে তা সামান্য।

 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

কবুতরের ডিপথেরিয়া

অনেকে ডিপথেরিয়াকে ঠান্ডা মনে করেন ৷ তাদের মতে, ডিপথেরিয়া বলে কোন রোগ নেই ৷ যা হোক, micrococci ব্যাকটেরিয়ার সংক্রমণে কবুতরের ডিপথেরিয়া হয় ৷ খুব দ্রুত এই ব্যাকটেরিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে ফুসফুস, যকৃত, হূদপিন্ড আক্রান্ত হয় ৷ এটা কবুতরের মরণব্যাধি ৷ প্রতি বছর বাংলাদেশে প্রচুর কবুতর মারা যায় ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে ৷ মৃত্যুর হারের দিক থেকে ডিপথেরিয়া রক্ত আমাশয়ের সমান, ৯০% ৷ আর যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, তাই অন্যান্য কবুতরও সহজেই আক্রান্ত হয় ৷ এ রোগ বর্ষা এবং শীতে বেশি দেখা দেয় ৷

 

◆ কারন

• নোংরা খাবার ও পানির পাত্র ৷

• ইঁদুর, বিড়াল বা তেলেপোকা খাবারে মুখ দিলে বা কামড়ালে ৷ • ইঁদুর বিড়ালের লোম পেটে গেলে ৷ • ধুলো, পানি ও বাতাসের মাধমেও ছড়াতে পারে।

 

◆ লক্ষণ

• শরীরের তাপমাত্রা বৃদ্ধি।

• শরীর কাপতে থাকা৷

• নাক দিয়ে সর্দি ঝরা৷

• খাবার বা পানি খেলে মুখ নাক দিয়ে বের হয়ে আসা৷ • শ্বাস কষ্ট৷ • হালকা সবুজভাব পাতলা, আমাশয়ের মত আঠালো পায়খানা বা সাদা পায়খানার মাঝে দুই এক ফোটা সবুজ মল৷ পায়খানা অফ হোয়াইট বা হালকা হলুদভাব হতে পারে৷ কখনও কখনও পায়খানার রংয়ে কোন পরিবর্তন হয় না৷ • খাবার খাওয়ার পরও দূর্বলতা, শুকিয়ে যাওয়া৷ • ঠিকমত হাটতে না পারা অর্থ্যাত পা অবস হওয়া৷ পাখা বা ঘাড়ও অবস বা প্যারালাইসিস হতে পারে৷ • ধীরে ধীরে কাশি৷ কাশির সাথে রক্ত পড়তে পারে। • মুখে ও জিব্হায় ক্যাঙ্কারের মত সাদা বা হলুদ আবরণ৷ • মুখে দূর্গন্ধ৷ • বমি৷ • দুর্বলতা ও চোখ সংক্রমণ হয়। • টনসিলের মত ফুলে যাওয়া৷ • খাবার গিলতে খুব কষ্ট হয় তাই খাবার মুখে নিয়ে ফেলে দেয়। • লোম ফুলিয়ে এক জাগায় বসে থাকা। • চোখ ফুলে যাওয়া ও পানি ঝরা৷ • মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরা৷ • শেষ পর্যায়ে ঘাড় শক্ত হয়ে যায় এবং প্রচন্ড কাশি হয়৷

 

◆ চিকিৎসা

• প্রাথমিক অবস্থায়, হোমিও ডিপথেরিনিয়াম ২০০ ৩ ফোটা ১ মিলি হালকা গরম পানির সাথে, দিনে ২/৩ বার৷ • রোগ বেশি হলে, azithromycin ১০০ মিগ্রা ১৫ মিলি পানির সাথে মিশিয়ে ৫ মিলি করে দিনে ৩ বার, ৫ দিন৷ • মুখে সাদা আবরণ থাকলে মানুষের Apsol cream দিনে ২ বার করে। • ঠাণ্ডা পানি দেওয়া যাবে না। • কবুতর না খেলে ঔষুধ খাওয়ানোর ১ ঘন্টা আগে অথবা পরে চালের স্যালাইন খাওয়াতে হবে৷ • কবুতরকে আলো বাতাসে রাখতে হবে৷ এই রোগের জীবাণু অক্সিজেনে বাঁচে না৷ • একটু সুস্থ হবার পর গোসল করিয়ে দিতে হবে এবং মাল্টিভিটামিন খাওয়াতে হবে দিনে দুইবার, ৫ দিন৷

 

◆ প্রতিরোধ

• কবুতরের বাসস্থান, খাবার ও পানির পাত্র জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জীবণূনাশক দিয়ে স্প্রে করতে হবে৷ • বাহিরের জুতা/স্যান্ডেল পরে কবুতরের বাসস্থানে না যাওয়া৷ • কবুতরের বাসস্থানে ইঁদুর, বিড়াল, কীট পতঙ্গের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে৷ • প্রতি মাসে ভিন্ন দুই দিনে ডিপথেরিনিয়াম ২০০ খাওয়াতে হবে৷ প্রতি লিটার পানিতে ১ মিলি৷

 

কবুতরদের প্রতিদিন সময় দিন৷ সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করুন এবং প্রিয় কবুতরগুলোকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচান।

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...