About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006

Monday, August 16, 2021

বারান্দায় কবুতর পালন

ছাদে অথবা ফার্ম করে কবুতর পালা আর বাসার বারান্দায় কবুতর পালনের মধ্যে কিছু ব্যবধান আছে।যারা বারান্দায় কবুতর পালেন তাদের জন্যে কিছু টিপস নিয়ে এলাম আজ। 
 ১। খাচার ট্রে ৩ দিন পর পর পরিষ্কার করুন।ট্রে তে অবশ্যই পেপার ইউজ করুন। 
 ২। বারান্দায় একটা ওডোনিল ইউজ করতে পারেন।এতে গন্ধ কিছুটা কম হবে। 
 ৩। বারান্দায় যাতে আলো বাতাস পাস হয় সেদিকে খেয়াল রাখবেন।আর যদি দেখেন বাতাস পাস হয়না তখন এক্সহস্ট ফ্যান ইউজ করুন। 
 ৪। পোকামাকড়ের যন্ত্রণা থেকে বাচতে প্রতি ট্রে তে দুইটা করে নেপথলিন রেখে দিতে পারেন।
 ৫। বিকাল ৫ টায় জানালার মুখ মশাড়ি দিয়ে ঢেকে দিন।এতে মশার কামড়ে বাচ্চা মারা যাওয়ার হার অনেকটা কমে যাবে। 
 ৬। ভাইরোসিড মেশানো পানি স্প্রে করতে পারেন সপ্তাহে দুইদিন।এতে রোগ জীবাণু অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।

 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

No comments:

Post a Comment

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...