About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006

Thursday, August 26, 2021

কবুতরের যত্নে আপেল সিডার ভিনেগার

 আলহামদুলিল্লাহ। আপেল সিডার ভিনেগার ব্যবহারের উসিলায় আমার লফটে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম।মাসে টানা ৬ দিন লিটারে ৫ মিলি করে মিশিয়ে ব্যবহার করেছি আমি।আর কেনার সময় অবশ্যই Brag এর raw,unfiltered, with the mother,unpasteurized টা নিবেন।

 

১. কিছু কবুতরের হজমে সমস্যা দেখা যাচ্ছিলো।আলহামদুলিল্লাহ তারা এখন পুরোপুরি ফিট।

২. কবুতরের খাবারের রুচি বৃদ্ধি পেয়েছে।

৩. গত ৪ মাস স্যালমোনেলার কোর্স না করানোয় কিছু কবুতরের ডিমের ভেতর বাচ্চা মারা যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করেছিলাম।আপেল সিডার ভিনেগার স্যালমোনেলা/ইকোলির বিরুদ্ধে খুব ভালো কাজ করায় আশা করা যায় এই সমস্যা থেকে মুক্তি মিলেছে আলহামদুলিল্লাহ। 

৪. এটা শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে।এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।এক কথায় প্রোবায়োটিক।

৫. লিভার টনিক হিসেবে কাজ করে

৬. ফাঙ্গাস জনিক রোগ (যেমন কবুতরের মুখের ক্যাঙ্কার) থেকে সুরক্ষা দেয়।

 

আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনার কবুতর গুলো প্রাণচঞ্চল থাকবে যেটা আমার সচক্ষে দেখা।

এটা ব্যবহারের ফলে আপনার মাসিক চার্টে আর হেমিকো পি এইচ এবং লিভার টনিক ব্যবহারের প্রয়োজন হবেনা।

দামঃ ৯০০ মিঃ লিঃ বোতল ৭৫০ টাকা দিয়ে কিনেছি। আমি।দামটা শুনতে বেশি মনে হলেও এর কার্যকারীতার কাছে তা সামান্য।

 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

কবুতরের ডিপথেরিয়া

অনেকে ডিপথেরিয়াকে ঠান্ডা মনে করেন ৷ তাদের মতে, ডিপথেরিয়া বলে কোন রোগ নেই ৷ যা হোক, micrococci ব্যাকটেরিয়ার সংক্রমণে কবুতরের ডিপথেরিয়া হয় ৷ খুব দ্রুত এই ব্যাকটেরিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে ফুসফুস, যকৃত, হূদপিন্ড আক্রান্ত হয় ৷ এটা কবুতরের মরণব্যাধি ৷ প্রতি বছর বাংলাদেশে প্রচুর কবুতর মারা যায় ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে ৷ মৃত্যুর হারের দিক থেকে ডিপথেরিয়া রক্ত আমাশয়ের সমান, ৯০% ৷ আর যেহেতু ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ, তাই অন্যান্য কবুতরও সহজেই আক্রান্ত হয় ৷ এ রোগ বর্ষা এবং শীতে বেশি দেখা দেয় ৷

 

◆ কারন

• নোংরা খাবার ও পানির পাত্র ৷

• ইঁদুর, বিড়াল বা তেলেপোকা খাবারে মুখ দিলে বা কামড়ালে ৷ • ইঁদুর বিড়ালের লোম পেটে গেলে ৷ • ধুলো, পানি ও বাতাসের মাধমেও ছড়াতে পারে।

 

◆ লক্ষণ

• শরীরের তাপমাত্রা বৃদ্ধি।

• শরীর কাপতে থাকা৷

• নাক দিয়ে সর্দি ঝরা৷

• খাবার বা পানি খেলে মুখ নাক দিয়ে বের হয়ে আসা৷ • শ্বাস কষ্ট৷ • হালকা সবুজভাব পাতলা, আমাশয়ের মত আঠালো পায়খানা বা সাদা পায়খানার মাঝে দুই এক ফোটা সবুজ মল৷ পায়খানা অফ হোয়াইট বা হালকা হলুদভাব হতে পারে৷ কখনও কখনও পায়খানার রংয়ে কোন পরিবর্তন হয় না৷ • খাবার খাওয়ার পরও দূর্বলতা, শুকিয়ে যাওয়া৷ • ঠিকমত হাটতে না পারা অর্থ্যাত পা অবস হওয়া৷ পাখা বা ঘাড়ও অবস বা প্যারালাইসিস হতে পারে৷ • ধীরে ধীরে কাশি৷ কাশির সাথে রক্ত পড়তে পারে। • মুখে ও জিব্হায় ক্যাঙ্কারের মত সাদা বা হলুদ আবরণ৷ • মুখে দূর্গন্ধ৷ • বমি৷ • দুর্বলতা ও চোখ সংক্রমণ হয়। • টনসিলের মত ফুলে যাওয়া৷ • খাবার গিলতে খুব কষ্ট হয় তাই খাবার মুখে নিয়ে ফেলে দেয়। • লোম ফুলিয়ে এক জাগায় বসে থাকা। • চোখ ফুলে যাওয়া ও পানি ঝরা৷ • মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পরা৷ • শেষ পর্যায়ে ঘাড় শক্ত হয়ে যায় এবং প্রচন্ড কাশি হয়৷

 

◆ চিকিৎসা

• প্রাথমিক অবস্থায়, হোমিও ডিপথেরিনিয়াম ২০০ ৩ ফোটা ১ মিলি হালকা গরম পানির সাথে, দিনে ২/৩ বার৷ • রোগ বেশি হলে, azithromycin ১০০ মিগ্রা ১৫ মিলি পানির সাথে মিশিয়ে ৫ মিলি করে দিনে ৩ বার, ৫ দিন৷ • মুখে সাদা আবরণ থাকলে মানুষের Apsol cream দিনে ২ বার করে। • ঠাণ্ডা পানি দেওয়া যাবে না। • কবুতর না খেলে ঔষুধ খাওয়ানোর ১ ঘন্টা আগে অথবা পরে চালের স্যালাইন খাওয়াতে হবে৷ • কবুতরকে আলো বাতাসে রাখতে হবে৷ এই রোগের জীবাণু অক্সিজেনে বাঁচে না৷ • একটু সুস্থ হবার পর গোসল করিয়ে দিতে হবে এবং মাল্টিভিটামিন খাওয়াতে হবে দিনে দুইবার, ৫ দিন৷

 

◆ প্রতিরোধ

• কবুতরের বাসস্থান, খাবার ও পানির পাত্র জীবাণুমুক্ত রাখতে নিয়মিত জীবণূনাশক দিয়ে স্প্রে করতে হবে৷ • বাহিরের জুতা/স্যান্ডেল পরে কবুতরের বাসস্থানে না যাওয়া৷ • কবুতরের বাসস্থানে ইঁদুর, বিড়াল, কীট পতঙ্গের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে৷ • প্রতি মাসে ভিন্ন দুই দিনে ডিপথেরিনিয়াম ২০০ খাওয়াতে হবে৷ প্রতি লিটার পানিতে ১ মিলি৷

 

কবুতরদের প্রতিদিন সময় দিন৷ সঠিকভাবে রোগ নির্ণয় করে চিকিৎসা করুন এবং প্রিয় কবুতরগুলোকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে বাঁচান।

হ্যান্ডফিডিং বিষয়ক টিপস

 হ্যান্ডফিডিং বিষয়ক টিপস

 

আমরা অনেকেই ডাবলি ভিজিয়ে কবুতরের বাচ্চাকে হ্যান্ডফিড করাই।এর পরও মাঝেমধ্যে দেখা যায় বাচ্চা ডাবলি হজম করতে না পেরে বদহজমে ভুগে মারা যায়। এই ক্ষেত্রে আমি একটি টেকনিক ফলো করি। ডাবলি না ভিজিয়ে শুকনো খাওয়াই। খাওয়ানোর পর ২০ মিলি পানির সাথে ১ মিলি আপেল সিডার ভিনেগার মিশিয়ে খাইয়ে দেই। এতে আলহামদুলিল্লাহ বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর বদহজমে ভোগা বেবি কে খাবার বন্ধ রেখে zymet ট্যাবলেটটা অর্ধেক করে দিন সকাল বিকাল। আমার টিপস গুলো আপনাদের বিন্দুমাত্র উপকারে আসলেই আমার এক্সপেরিমেন্ট গুলো সার্থক।

 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

#টিপস

 #টিপস

অনেক সময় দেখা যায় খাচার কবুতর ডিম ফোটানোর পর ছোট বাচ্চাটা ক্রপ মিল্ক পায়না।এর জন্যে বেষ্ট সল্যুশন হচ্ছে পাশাপাশি খাচায় নর মাদিকে দুইটা হাড়ি দিয়ে আলাদা ভাবে দুইটা বাচ্চাকে বড় করতে দেয়া।এতে আলহামদুলিল্লাহ বেবি ফল রেট অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ।

লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

কবুতরের বাচ্চা সম্পর্কিত কিছু টিপস

 কবুতরের বাচ্চা আলাদা করার পর আমার এপ্লাই করা টুকটাক কিছু বিষয় নিয়ে আজকের পোষ্ট 

 

১।বাচ্চার বয়স ১৪ দিন হলে হাড়ি থেকে নামিয়ে একটা কাঠের টুকরোর উপর বাচ্চা গুলোকে রাখুন।এর পাশেই খাবারের বাটিতে প্যারেন্টসকে খাবার দিন।এতে বেবি গুলো স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি নিজে খাবার খাওয়াটা শিখে নিবে।

২। বেবির গ্রোথ ভালো করতে সস্তার মধ্যে ডাবলী আর রেজার বিকল্প নেই।বেবি থাকা অবস্থায় প্যারেন্টসকে এইসব খাবারে অভ্যস্ত করে তুলুন।এক বেলা মিক্সার দিলে অপর বেলায় এসব প্রোটিন জাতীয় খাবার দিন।

 ৩। ছোট বাচ্চাটিকে প্রতিদিন রাতে শুধুমাত্র এক বেলা হ্যান্ডফিড করান ডাবলি দিয়ে।তবে তা অবশ্যই ১৫ দিন বয়স হবার পর।খাওয়ানোর শেষে ১০ মিলি পানির সাথে ১ মিলি আপেল সিডার ভিনেগার মিশিয়ে সিরিঞ্জে করে খাইয়ে দিন।

 ৪। বেবির বদ হজম হয়ে গেলে মানুষের zymet ঔষধটা সকাল বিকাল অর্ধেক করে খাওয়ান খাবার হজম হওয়ার আগ পর্যন্ত।

 ৫। বেবি প্যারেন্টস থেকে আলাদা করার পর টানা ৫ দিন রাতে অল্প পরিমাণে আদা ও রসুন কুচি হাতে ধরে খাইয়ে দিন।এতে আলহামদুলিল্লাহ বেবির ইমিউনিটি ভালো থাকে।

 ৬। বাচ্চার বয়স দেড় মাস হলে বেশীরভাগ বাচ্চা হঠাৎ ঠান্ডা/বদহজমে আক্রান্ত হয়ে খাবার দাবার ছেড়ে ঝিমাতে ঝিমাতে মারা যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এটা থেকে রেহাই পেতে বাচ্চা গুলোকে আক্রান্ত হওয়ার প্রথম দিনই ওরাসিন কে -হাফ ডেল্টাসন ৫– হাফ এক টুকরো আদা একটুকরো রসুনহাতে ধরে খাইয়ে দিন। ২-৩ দিন।সোহেল রানা ভাইয়ের নিনজা টেকনিক এটা।ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। 

৭। কবুতরের বেবির মুখে ক্যাঙ্কারের সমস্যায় ক্যাঙ্কারটা পরিষ্কার করে সে জায়গায় দাড়ুচিনি গুড়ো লাগিয়ে এবং খাইয়ে দিন।পাশাপাশি মানুষের Azicine syrup ৩ ফোটা করে দিনে ৩ বার। ৫-৭ দিন। 

৮। খাচায় কবুতর পালনের ক্ষেত্রে বেবিকে মা বাবা থেকে আলাদা করার পর অন্তত ২ মাস আমি একবেলা করে খাবার দেই।এতে দুইটি উপকার পেয়ে থাকি আমি। প্রথমত বেবি খাবার নষ্ট করার বদ অভ্যাস থেকে বিরত থাকে এবং সব ধরণের খাবার খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।ফলে ভালো পুষ্টিগুণ পায়। দ্বিতীয়ত একবেলা খাবার দেয়ার ফলে বদহজম জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। 

৯।অনেক সময় দেখা যায় খাচার কবুতর ডিম ফোটানোর পর ছোট বাচ্চাটা ক্রপ মিল্ক পায়না।এর জন্যে বেষ্ট সল্যুশন হচ্ছে পাশাপাশি খাচায় নর মাদিকে দুইটা হাড়ি দিয়ে আলাদা ভাবে দুইটা বাচ্চাকে বড় করতে দেয়া।এতে আলহামদুলিল্লাহ বেবি ফল রেট অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ। 

১০। কবুতরের বাচ্চার হাড়ি শুকনো রাখতে বাচ্চার বয়স ১৪ দিন হবার পর  হাড়িতে কাঠের ভুষি ব্যবহার করতে পারেন।একবার দিলে ৭-১০ দিন চলে যায়।


লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

কবুতরের জন্যে আমার বানানো হার্বাল বড়ি

 কবুতরের জন্যে আমার বানানো হার্বাল বড়ি (আপডেটেড)

 

১। রসুন বাটা দুই চা চামচ (গুণাবলী বলে শেষ করা যাবেনা।বংশ বিস্তারে সহায়ক, প্রাকৃতিক কৃমিনাশক) 

২।আদা বাটা ২ চা চামচ (প্রাকৃতিক লিভার টনিক) 

৩। হলুদের গুড়ো ২ চা চামচ (প্রাকৃতিক এন্টিবায়োটিক) 

৪। কালোজিরা গুড়ো ২ চা চামচ (সকল রোগের মহৌষধ) 

৫। দাড়ুচিনি গুড়ো ২ চা চামচ (স্যালমোনেলা,ক্যাঙ্কার প্রতিরোধে কার্যকরী।এন্টি ব্যাকটেরিয়া,আন্টি ফাঙ্গাল) 

৬। নিম পাতার গুড়ো (যদি মানেজ করতে পারেন)১ চা চামচ 

৭। মেথি গুড়ো (হজম শক্তি বৃদ্ধি,কৃমিনাশক ও নর কবুতরের প্রজনন ক্ষমতা উন্নত করে) 

৮। ত্রিফলা (টক্সিন বাইন্ডার,ভিটামিন সি,হজমে সহায়ক,এন্টি ব্যাকটেরিয়া) 

৯। যষ্টিমধু (ঠান্ডার সমস্যা রোধে অধিক কার্যকরী,এন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,লিভারের বিভিন্ন জটিলতা নিরাময়ে কার্যকরী,) 

১০। আপেল সিডার ভিনেগার ( এর গুণাবলি বলে শেষ করা যাবেনা।লিভার টনিকের পাশাপাশি স্যালমোনেলা,ই কোলি এরকম নানান ভাইরাস রোধে কার্যকরী,প্রোবায়োটিক আর এনজাইমের ভালো সোর্স পাওয়া যায় এতে) 

১১। সজনে পাতা গুড়ো (প্রাকৃতিক ক্যালসিয়াম সোর্স,হজম শক্তি বাড়ায়)

সব গুলো মিশ্রণ একত্র করে বলের মত বানিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে সপ্তাহে ১ দিন প্রতি কবুতরকে সকালে ২ টি বিকালে ২ টি বড়ি খাওয়াই।এতে আলহামদুলিল্লাহ আমার লফট থেকে অসুখ বিসুখ দূরে থাকে।ভালোভাবে শুকিয়ে কাচের বয়ুমে সংরক্ষণ করলে ২ মাস পর্যন্ত ভালো থাকে।


 লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...