About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006

Thursday, August 26, 2021

কবুতরের বাচ্চা সম্পর্কিত কিছু টিপস

 কবুতরের বাচ্চা আলাদা করার পর আমার এপ্লাই করা টুকটাক কিছু বিষয় নিয়ে আজকের পোষ্ট 

 

১।বাচ্চার বয়স ১৪ দিন হলে হাড়ি থেকে নামিয়ে একটা কাঠের টুকরোর উপর বাচ্চা গুলোকে রাখুন।এর পাশেই খাবারের বাটিতে প্যারেন্টসকে খাবার দিন।এতে বেবি গুলো স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি নিজে খাবার খাওয়াটা শিখে নিবে।

২। বেবির গ্রোথ ভালো করতে সস্তার মধ্যে ডাবলী আর রেজার বিকল্প নেই।বেবি থাকা অবস্থায় প্যারেন্টসকে এইসব খাবারে অভ্যস্ত করে তুলুন।এক বেলা মিক্সার দিলে অপর বেলায় এসব প্রোটিন জাতীয় খাবার দিন।

 ৩। ছোট বাচ্চাটিকে প্রতিদিন রাতে শুধুমাত্র এক বেলা হ্যান্ডফিড করান ডাবলি দিয়ে।তবে তা অবশ্যই ১৫ দিন বয়স হবার পর।খাওয়ানোর শেষে ১০ মিলি পানির সাথে ১ মিলি আপেল সিডার ভিনেগার মিশিয়ে সিরিঞ্জে করে খাইয়ে দিন।

 ৪। বেবির বদ হজম হয়ে গেলে মানুষের zymet ঔষধটা সকাল বিকাল অর্ধেক করে খাওয়ান খাবার হজম হওয়ার আগ পর্যন্ত।

 ৫। বেবি প্যারেন্টস থেকে আলাদা করার পর টানা ৫ দিন রাতে অল্প পরিমাণে আদা ও রসুন কুচি হাতে ধরে খাইয়ে দিন।এতে আলহামদুলিল্লাহ বেবির ইমিউনিটি ভালো থাকে।

 ৬। বাচ্চার বয়স দেড় মাস হলে বেশীরভাগ বাচ্চা হঠাৎ ঠান্ডা/বদহজমে আক্রান্ত হয়ে খাবার দাবার ছেড়ে ঝিমাতে ঝিমাতে মারা যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। এটা থেকে রেহাই পেতে বাচ্চা গুলোকে আক্রান্ত হওয়ার প্রথম দিনই ওরাসিন কে -হাফ ডেল্টাসন ৫– হাফ এক টুকরো আদা একটুকরো রসুনহাতে ধরে খাইয়ে দিন। ২-৩ দিন।সোহেল রানা ভাইয়ের নিনজা টেকনিক এটা।ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন। 

৭। কবুতরের বেবির মুখে ক্যাঙ্কারের সমস্যায় ক্যাঙ্কারটা পরিষ্কার করে সে জায়গায় দাড়ুচিনি গুড়ো লাগিয়ে এবং খাইয়ে দিন।পাশাপাশি মানুষের Azicine syrup ৩ ফোটা করে দিনে ৩ বার। ৫-৭ দিন। 

৮। খাচায় কবুতর পালনের ক্ষেত্রে বেবিকে মা বাবা থেকে আলাদা করার পর অন্তত ২ মাস আমি একবেলা করে খাবার দেই।এতে দুইটি উপকার পেয়ে থাকি আমি। প্রথমত বেবি খাবার নষ্ট করার বদ অভ্যাস থেকে বিরত থাকে এবং সব ধরণের খাবার খাওয়ার অভ্যাস গড়ে ওঠে।ফলে ভালো পুষ্টিগুণ পায়। দ্বিতীয়ত একবেলা খাবার দেয়ার ফলে বদহজম জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। 

৯।অনেক সময় দেখা যায় খাচার কবুতর ডিম ফোটানোর পর ছোট বাচ্চাটা ক্রপ মিল্ক পায়না।এর জন্যে বেষ্ট সল্যুশন হচ্ছে পাশাপাশি খাচায় নর মাদিকে দুইটা হাড়ি দিয়ে আলাদা ভাবে দুইটা বাচ্চাকে বড় করতে দেয়া।এতে আলহামদুলিল্লাহ বেবি ফল রেট অনেকটা কমে আসবে ইনশাআল্লাহ। 

১০। কবুতরের বাচ্চার হাড়ি শুকনো রাখতে বাচ্চার বয়স ১৪ দিন হবার পর  হাড়িতে কাঠের ভুষি ব্যবহার করতে পারেন।একবার দিলে ৭-১০ দিন চলে যায়।


লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

No comments:

Post a Comment

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...