About Me

My photo
A pigeon lover from a small town. Currently working on Oriental Frill pigeon. passing time with pigeons since 2006

Thursday, August 26, 2021

কবুতরের ডিম না জমা সংক্রান্ত

অনেকের কবুতরের ডিম জমে না অথবা জমলেও বাচ্চা ফুটে বের হতে পারেনা। আবার অনেক সময় ডিম ফুটে বাচ্চা বের হয় ঠিকই তবে পুষ্টিহীনতার কারনে সে বাচ্চা মারা যায়। এ সমস্যার সমাধানে আমার নিজের এপ্লাই করা কিছু পদ্ধতি শেয়ার করবো।

 ১। নর মাদী আলাদা করে দিন। একদিন পর পর প্রতিদিন সকালে খাবার দেয়ার আগে নরটাকে হাতে ধরে এক কোয়া রসুন কুচি করে খাইয়ে দিন।আর একদিন পর পর একটা ইক্যাপ ৪০০ খাওয়াবেন। পানির সাথে ইসেল দিবেন লিটারে ১ মিলি করে। নরের বয়স বেশী হলে উপরের ট্রিটমেন্টের পাশাপাশি নরটাকে একটা করে লং এর ফুল খাওয়াবেন প্রতিদিন।  এভাবে ১৫ দিন চলবে। 

মাদীটাকে প্রতিদিন কোরালক্যাল ডি ২/১ ভাগ এবং ১ টা করে কড লিভার ওয়েল খাওয়াবেন। পানির সাথে ইসেল দিবেন লিটারে ১ মিলি করে। এভাবে ১৫ দিন চলবে। 

১৫ দিন পর পেয়ার করার আগে মাদীর পায়ু পথের আশেপাশের পষম তুলে তারপর জোড়া দিন। ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন।

 ২। স্যালমোনেলা বা ইকোলি ভাইরাসের জন্যেও ডিমের ভেতরে বাচ্চা মারা যায় অথবা অসুস্থ বাচ্চার জন্ম হয়। এর থেকে রেহাই পেতে আপেল সিডার ভিনেগার (RAW,UNFILTERED,WITH THE MOTHER) লিটারে ৫ মিলি করে মিশিয়ে টানা ৫ দিন খাওয়ান প্রতিমাসে। প্রতিবার কোর্স টি করানোর পর চাইলে ৩ দিন মাল্টিভিটামিন দিয়ে আপনার কবুতরের পার্ফরমেন্সকে আরেকটু বুষ্ট করে নিতে পারেন।

 ৩। ভিটামিন কে এর অভাবেও ডিমের ভেতর বাচ্চা মারা যায়।সে ক্ষেত্রে রেনা কে ৪ লিটার পানিতে ১ গ্রাম মিশিয়ে ৩ দিন খাওয়ান কবুতরকে। ঔষধ মিশ্রিত পানি ১২ ঘন্টার বেশি রাখা যাবেনা।  

লেখকঃ Unique Loft Chittagong (Abu Bakar Siddique)

No comments:

Post a Comment

মিসমার্ক কবুতরই যখন তুরুপের তাস

আজ আপনাদের সামনে তুলে ধরবো আমার লফটের এক ফাটা বেবির হিষ্ট্রি। কবুতরের কালার মিউটেশন সম্বন্ধে আমার জ্ঞান খুব সামান্যই বলা চলে। গত নভেম্বর...